গাজীপুরে কাপাসিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় বনের সবুজ কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এতে উজাড় হচ্ছে বন। কয়লা তৈরির কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া নষ্ট করছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এতে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব, পশুপাখি হারাচ্ছে অভয়ারণ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রায়েদ ইউনিয়নের আমতলী এলাকার মিলন মিয়া পাঁচ বছর আগে তিনটি চুল্লি তৈরি করে গড়ে তোলেন অবৈধ কারখানাটি। বর্তমানে চারটি চুল্লিতে দিনরাত কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। পরিবেশ অধিদপ্তর ও উপজেলার প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কারখানাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিলেও অদৃশ্য কারণে রয়ে যায় ওই কারখানাটি।
সরেজমিনে দেখা যায়, লাল মাটি, ইট ও কাদামাটি দিয়ে বিশেষ ধরনের চুল্লি তৈরি করে তাতে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। একেকটি চুল্লিতে পোড়ানো হয় শত শত মণ কাঠ। এক সপ্তাহ পরপর চুল্লির মুখ খুলে বের করা হয় ৩০০ থেকে ৩৫০ মণ কয়লা। পরে সেই কয়লা বস্তায় ভরে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। কাঁচা কাঠ পোড়ানোর কারণে চুল্লির ভেতরে অনেক ধোঁয়া উৎপন্ন হয়। সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। এতে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা।
এ বিষয়ে রায়েদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্যা হিরণ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় পরিবেশ দূষণ হচ্ছে, এটা অবৈধ।
অবৈধ ওই কারখানার মালিক মিলন বলেন, ‘আমি দেড় বছর যাবৎ এখানে কয়লা তৈরির কারখানা চালু করেছি। এটি আমার শ্বশুরের জায়গা। কয়লা তৈরির কারখানাটির অনুমোদন নেই, তবে চুল্লির ওপরে টিনের চাল দিয়ে কয়লা উৎপাদন করছি। এতে করে পরিবেশ বা এলাকার মানুষের ক্ষতি হচ্ছে না।’
ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘ইতিমধ্যে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বেশ কয়েকটি কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। বন বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে। শিগগিরই অভিযান চালিয়ে আমতলী এলাকার অবৈধ ওই কারখানাটি বন্ধ করা হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে