শেরপুরের নালিতাবাড়ীতে দুস্থ গোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির ১৮৭ জন কার্ডধারীর এক বছরের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রূপনারায়ণকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করে মোট ২ লাখ ২৪ হাজার ৪০০ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ভিজিডি কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে উপজেলায় ১৮৭ দুস্থ নারীকে রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে কার্ড দেওয়া হয়। ভিজিডি কার্ডধারী এক ব্যক্তিকে দুই মাসে ৩০ কেজি চাল দেওয়া হয়। এর বিপরীতে ২০০ টাকা সঞ্চয় হিসাবে ইউপি চেয়ারম্যানের কাছে জমা করা হতো। পরে এই অর্থ উপজেলা পরিষদের এশিয়া ব্যাংকে জমা করার কথা ছিল।
এভাবে গত এক বছরে ছয়বার চাল উত্তোলনের পরিপ্রেক্ষিতে একেকজন কার্ডধারী এক বছরে সঞ্চয় হিসাবে ১ হাজার ২০০ টাকা জমা দেন। অধিকাংশ কার্ডধারী সঞ্চয়ের অর্থ তৎকালীন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের কাছে জমা দেন। সেই টাকা নিয়ম অনুযায়ী এশিয়া ব্যাংকের নালিতাবাড়ী শাখায় জমা রাখার কথা। গত বুধবার ভিজিডির এ কর্মসূচির চাল দেওয়ার কার্যক্রম শেষ হয়।
এরপর গত বৃহস্পতিবার কার্ডধারী ব্যক্তিরা তাঁদের সঞ্চয়ের টাকা নিতে ইউপিতে যান। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল-আল-মামুন কার্ডধারীদের উপজেলা পরিষদ চত্বরের এশিয়া ব্যাংকে খোঁজ নিতে বলেন। পরে ভুক্তভোগী ব্যক্তিরা ব্যাংকে যান। সেখানকার দায়িত্বে থাকা কর্মকর্তা রূপনারায়ণকুড়া ইউপির ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের অর্থ জমা দেওয়া হয়নি বলে জানান। পরে তাঁরা ইউএনও খৃস্টফার হিমেল রিছিলের কাছে অভিযোগ করেন। বিষয়টির খোঁজ নিতে ভুক্তভোগী ব্যক্তিদের মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে পাঠানো হয়। কিন্তু সঞ্চয়ের টাকার কোনো সুরাহা না পেয়ে তাঁরা নালিতাবাড়ী প্রেসক্লাবে এসে গণমাধ্যমকর্মীদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দিতে ইউপি সচিবের কাছে দেওয়া হয়েছে। তবে তাঁর কাছেও কয়েকজনের সঞ্চয়ের টাকা রয়েছে। তিনি তাঁদের সেই টাকা দ্রুত দিয়ে দেবেন বলে জানান।
জানতে চাইলে তৎকালীন দায়িত্বে থাকা ইউপি সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা চেয়ারম্যান নিজে উত্তোলন করেছেন। কার্ডের পেছনে চেয়ারম্যানের স্বাক্ষর রয়েছে। আমাকে চেয়ারম্যান সঞ্চয়ের কোনো টাকা-পয়সা দেননি। তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমাকে বদলি করা হয়। যদি আমার কাছে টাকা জমা দিতেন তাহলে সেই টাকা তো তিনি রেখে দিতেন।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, ‘অভিযোগটি নিয়ে ভুক্তভোগীরা আমার কাছে এসেছিলেন। সাবেক চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ভিজিডির কার্ডধারী দুস্থদের সঞ্চয়ের অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে