নেত্রকোনায় মোট ৫২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৭টিই অবৈধ। বৈধ ইটভাটার সংখ্যা পাঁচ। সেগুলোরও ছাড়পত্র নবায়ন নেই। অর্থাৎ জেলার সব কটি ইটভাটাই অবৈধ। নিয়মনীতি না মেনে যত্রতত্র গড়ে উঠেছে এসব ভাটা। এতে ঝুঁকিতে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এসব ইটভাটায় কয়লার বদলে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এতে বন-জঙ্গল উজাড় হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টরা এসব দেখেও না দেখার ভান করছে। তবে প্রশাসন বলছে, অভিযান চলমান। দ্রুত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, নিয়ম না মানায় জেলার অধিকাংশ ইটভাটার ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। অনেকগুলোর নামে মামলাও দেওয়া হয়েছে। পরে আপিল করে বা নানা কৌশল অবলম্বন করে এসব ইটভাটার কার্যক্রম ফের শুরু করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৭টিই অবৈধ। নিয়ম না মানায় এগুলোর ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। বৈধ পাঁচটিরও ছাড়পত্র নবায়ন নেই। তারা ছাড়পত্র নবায়নে আবেদন করেছে। তবে নবায়ন না হলেও সেগুলোর ছাড়পত্র এখনো বাতিল হয়নি। অবৈধ ১২টি ইটভাটা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে পুরোপুরি বন্ধ করা হয়েছে। ৩১টি ইটভাটার বিরুদ্ধে নেত্রকোনা বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। আটটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা জরিমানাও
করা হয়েছে।
ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা এলাকায় পাটলি গ্রামে রেললাইন ঘেঁষে আরএমবি ব্রিকস ইটভাটা স্থাপন করেছেন আবুল খায়ের আকন্দ টিটু। রেললাইনের ৫০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন করায় পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র বাতিল করে তাঁর বিরুদ্ধে মামলা করেছে।
টিটু বলেন, ‘ইটভাটা স্থাপনের সময় পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে। তখন ছাড়পত্র না দিলে তো ইটভাটা স্থাপন করতে পারতাম না।এখন তো অনেক ইনভেস্ট করা হয়ে গেছে। চাইলেই সহজে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এতে অনেক লোকসান হবে। তাই আমি মামলার বিষয়ে আপিল করেছি। আশা করছি আপিলে ইটভাটা পরিচালনার পক্ষে রায় পাব।’
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কতগুলো বন্ধ করা হয়েছে। বিভাগীয় কার্যালয়ে কয়েকটির তালিকা পাঠানো হয়েছে অভিযান পরিচালনার জন্য।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। সম্প্রতি কলমাকান্দায় চারটি ভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। খুব শিগগির অবৈধ সব কটিতে অভিযান চালানো হবে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে