মৌলভীবাজারের কমলগঞ্জে সুনছড়া ও ডবলছড়া চা-বাগান এলাকায় কৃষিপণ্য লুট ও পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে এলাকাবাসী। বক্তারা সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ ও ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২৬ অর্থবছরে রোগীদের পথ্য (খাবার) সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার প্রতিবাদে...

মৌলভীবাজারে কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালাছড়া বনবিটে রাতের আঁধারে মূল্যবান গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চক্র বন বিভাগের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এ কাজ করছে। বন বিভাগ অভিযোগ অস্বীকার করে বলেছে, গাছ পাচার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।