
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগানে এ ঘটনা ঘটে। পরে চা-বাগানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ও শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, আলীনগর চা-বাগানের দেওয়াল টিলার বাসিন্দা সুকুমার নায়েকের দুই মাস বয়সী শিশুকে গতকাল বুধবার ডানকান ব্রাদার্স পরিচালিত আলীনগর চা-বাগান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। একপর্যায়ে শিশুটির অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিতে চায় পরিবার। কিন্তু চিকিৎসক সুকর্ণা প্রীতি ঊষা কালক্ষেপণ করে শিশুটিকে ওই হাসপাতালে স্থানান্তর না করতে না দেওয়ায় রাত ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ তুলেছে।
চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ তুলে আজ সকাল ৮টা থেকে আলীনগর চা-বাগানের শত শত চা-শ্রমিক প্রথমে চা-বাগান হাসপাতাল ঘেরাও করে। পরে বিক্ষোভ মিছিল করে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ চা-শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়। ইউএনওর নির্দেশে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চা-শ্রমিকদের সঙ্গে বৈঠক বসে বাগান কর্তৃপক্ষ ও পুলিশ। এ সময় বাগান কর্তৃপক্ষ, পুলিশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, চা-বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, সম্পাদক চন্দন ব্যক্তি, চা ছাত্র-যুব পরিষদ নেতা সজল কৈরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আলীনগর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক এ জে এ রফিউল আলম দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রত্যাহার, ঘটনার তদন্ত কমিটি গঠন ও শিশুর পরিবারকে ক্ষতিপূরণ আশ্বাসে দিলে চা শ্রমিকেরা শান্ত হন।
এ ব্যাপারে মৃত শিশুটির বাবা সুকুমার নায়েক বলেন, ‘ঠান্ডাজনিত রোগে আমার বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু চিকিৎসকের অবহেলার কারণে আমার বাচ্চা মারা গেছে।’
আলীনগর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক এ জে এ রফিউল আলম বলেন, ঘটনার পর চিকিৎসককে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত কমিটি গঠন ও শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, দুই দফায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে