মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রতন শুভকর (৩০) নামের এক চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা-বাগান ফ্যাক্টরির ১ নম্বর সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রতন শুভকর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা-বাগানের শুকটা শুভকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে রতন শুভকরের গলাকাটা লাশ ফ্যাক্টরির সামনে পড়ে থাকতে দেখা যায়। তাঁর হাত পেছনে বাঁধা ও মুখ বাঁধা অবস্থায় ছিল এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। স্থানীয় বাসিন্দারা কমলগঞ্জ থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চা-শ্রমিক হত্যার ঘটনায় চা-বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে