রাত ১২টা ৪০ মিনিটে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে (দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু) নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এ সময় তাঁরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে জেসমিন ওরফে কারিমা (৮) ও ইসরাত খাতুন ওরফে বুড়ি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাখর আলী ঘাট এলাকায় রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৪ জুন ভোরের এ ঘটনার পর বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে, সদরে গরু আনতে গিয়ে ও নাচোলে বাড়ি ফেরার পথে এসব ঘটনা ঘটে। জেলা প্রশাসন নিহত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছে।