
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেতাকে মারধর ও গলা চেপে ধরে শূন্যে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নতুনহাট মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সমাবেশে জামায়াত নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেন।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পৌর এলাকার মেনিপাড়া এলাকায় ১১ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের যৌথ প্রচার মিছিল চলাকালে বিপরীত দিক থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি আসে। গাড়িটি নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য মিছিল নিয়ন্ত্রণ করছিলেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আজিজুল হক নুর। এ সময় রুবাইত ইবনে হারুন রাফি গাড়ি থেকে নেমে আজিজুল হক নুরের কলার ধরে মারধর করেন এবং প্রায় ২০ থেকে ২৫ সেকেন্ড গলা চেপে ধরে শূন্যে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ করা হয়।
জামায়াত নেতাদের দাবি, পরে দলটির নেতা-কর্মীরা এগিয়ে এলে হারুনুর রশীদ ও তাঁর ছেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওয়ার্ড সভাপতি আজিজুল হক নুর বলেন, ‘বাদ মাগরিব ১১ ও ৯ নম্বর ওয়ার্ডে যৌথ মিছিল শেষে আমরা ফিরছিলাম। মেনিপাড়া এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনের গাড়ি সামনে পড়ে। প্রটোকল দিয়ে গাড়ি পার করে দিই। আমি মিছিলের একেবারে শেষে ছিলাম। তখন হারুনের ছেলে গাড়ি থেকে নেমে চারজন মিলে আমাকে ঘিরে ধরে গলা চেপে শূন্যে ঝুলিয়ে রাখে ২০ থেকে ২৫ সেকেন্ড। আমাদের লোকজন দ্রুত আমাকে উদ্ধার করে। পরে উত্তেজনা ছড়াতে চাইলে আমি নিজেই সবাইকে শান্ত করি। তারপরও তারা চিল্লাচিল্লি করে।’
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি তোহুরুল ইসলাম সোহেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা আব্দুল হাই এবং ভুক্তভোগী আজিজুল হক নুর।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, ‘আমি একটি জনসভায় আছি। আপনার সঙ্গে পরে কথা বলব।’ তবে তাঁর অভিযুক্ত ছেলে রুবাইত ইবনে হারুন রাফির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে