
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজন ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেন।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
আরিফুল ইসলাম মাসুম জানান, বিভীষণ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯-এর সাব পিলার ৭১-এর আনুমানিক এক কিলোমিটার অভ্যন্তরে লালমাটি খড়ির ঘাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশি বলে জানিয়েছেন। তাঁরা বিভিন্ন সময় কাজের উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর, সাদ্দাম লস্কর, লিপি লস্কর ও মোছা. ফিরোজা এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাটাদূরে গ্রামের হায়দার সরদার।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবির হাতে আটক পাঁচ ব্যক্তিকে আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। আপাতত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে রাখা হবে। তথ্য যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে