ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ঝিনাইদহের মহেশপুর উপজেলার পথে-ঘাটে, হাটে-মাঠে হাতি নিয়ে ঘুরে ঘুরে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতির মাধ্যমে ব্যবসায়ী, পথচারী ও দোকানিদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে টাকা দিতে বাধ্য হন।

জামায়াত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারের জন্য পিআর নিয়ে মাঠে নেমেছে। এ পদ্ধতিতে নির্বাচন হলে অযোগ্য ব্যক্তিরও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। পৃথিবীর কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনব্যবস্থা থাকলেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ী এলাকা থেকে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জের খোদ্দ রায়গ্রাম এলাকার সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুরের কাগমারী গ্রামের রণজিৎ বিশ্বাস (২৫)।