দিনাজপুরের পার্বতীপুরে ছেলের মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভিকারুন্নেসা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কনিয়াটিকর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আখতারুজ্জামানের সঙ্গে নিজ বাড়ি গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে সৈয়দপুর যাচ্ছিলেন ভিকারুন্নেসা। পথে পার্বতীপুর উপজেলার মহেশপুর গোলচত্বর পৌঁছালে ভিকারুন্নেসা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলে তাঁর মাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকারুন্নেসাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। যেহেতু ঘটনাটি পার্শ্ববর্তী থানার, তাই তাদের খবর দেওয়া হয়েছে। তারা ক্লিয়ারেন্স দিলে মরদেহ হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে