ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে চার দিনের মধ্য দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে একই সীমান্তে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
রথীকান্ত জয়ধর গোপালগঞ্জ জেলার কোড়ালিপাড়া থানার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে বলে জানা গেছে। তবে অপর মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজ নিতে গিয়ে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশ ও বিজিবিকে খবর দেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, গতকাল যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেই স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ১৩ এপ্রিল আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। গতকাল উদ্ধার করা মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। পানির নিচে থাকার কারণে মরদেহটি পচে ফুলে গেছে এবং উপুড় অবস্থায় ভাসছিল। তিনি আরও জানান, ১৩ এপ্রিল উদ্ধারকৃত মরদেহের বিষয়ে বিজিবি ইতিমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সেখান থেকেও মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, গতকাল উদ্ধার করা মরদেহের শার্টের পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টের তথ্যের সঙ্গে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে পাসপোর্টে কোনো ভিসা বা গেটওয়ে পাসের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ১৩ এপ্রিল উদ্ধার করা অজ্ঞাত মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে পরিচয় শনাক্তের লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে