গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়া উলুসাড়া এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১০ শতাংশ সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে দখল করে গড়া দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মৌচাক রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. মশিউরকে মাদক সেবন ও মাদক সরবরাহের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তাঁর ছোট বোন রাশিদা বেগম।