
গাজীপুরের কালীগঞ্জে নরুন উচ্চবিদ্যালয়ের মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এই পশুর হাট পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট স্থাপনের জন্য জারি করা সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ ছিল, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন সড়কে গরুর হাট বসানো যাবে না। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
তবে এসব নির্দেশনা উপেক্ষা করে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বিঘ্নে চলছে পশুর হাট। প্রতিদিন শত শত গরু ও ক্রেতা-বিক্রেতার সমাগমে বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাটকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, প্রশাসনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট পরিচালিত হচ্ছে। তাঁরা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এ টি এম কামরুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর সুযোগ নেই। এটি সম্পূর্ণ বেআইনি। নরুন উচ্চবিদ্যালয়ের মাঠে হাট বসার বিষয়টি আমরা অবগত হয়েছি। যারা সরকারি আদেশ অমান্য করে স্কুল প্রাঙ্গণে হাট বসিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও সরকারি আদেশ বাস্তবায়নে প্রয়োজনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
এ বিষয়ে হাট-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে