ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এই ঘটনা ঘটে।

সাভার পৌর এলাকার উত্তরপাড়ায় গত দুই সপ্তাহে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানায় একাধিক অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা মেলেনি। পুলিশ বলছে, অভিযোগগুলো তদন্তে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভারে পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিয়া মনিকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা পলাতক রয়েছে ।