
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাকিব মিয়া (২২) ও মো. জুয়েল মিয়া (৩২) এবং আখাউড়া উপজেলার মো. রাজিব মিয়া ওরফে রাজু (২৩)।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। মাদক পরিবহনের জন্য তারা একটি মাইক্রোবাসে বিশেষ কৌশলে গোপন চেম্বার তৈরি করেছিলেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সহজে মাদক বহন করা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) শুক্রবার গভীর রাতে আমিনবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিন মাদক কারবারিকে আটক করা হয়।
শনিবার দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ তথ্য জানান।
তিনি বলেন, গাঁজাসহ আটক তিনজনই পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান,গাঁজা উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে