
ব্রাজিলে শুরু হয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সপ্তদশ শীর্ষ সম্মেলন। গত রোববার চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন এই জোটের বৈঠক শুরুর পর ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে না জড়াতে অন্য দেশগুলোর প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, যেসব দেশ ব্রিকসের মার্কিনবিরোধী নীতির সঙ্গে যুক্ত হবে, তাদের অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করতে হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না।
ব্রিকস সম্মেলনের শুরুতে সদস্যদেশগুলোর যৌথ বিবৃতিতে বৈশ্বিক বাণিজ্যে বাড়তি শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানানো হয়। ট্রাম্পের হুঁশিয়ারির ঘণ্টাখানেক আগে প্রকাশিত ওই বিবৃতিতে এমন নীতিকে বিশ্ববাণিজ্যের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়।
২০০৯ সালে গঠিত ব্রিকস জোটে শুরুতে ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। পরে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। গত বছর এই জোটে নতুন করে যুক্ত হয় মিসর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। সূত্র বলছে, সৌদি আরব এখনো আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও ব্রিকসে অংশগ্রহণে আগ্রহী। এ ছাড়া আরও ৩০টির বেশি দেশ এই জোটের সদস্য বা অংশীদার হতে চায়।
বর্তমানে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী এবং বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে ব্রিকস। জোট সম্প্রসারিত হলে তাদের কূটনৈতিক প্রভাব আরও বাড়বে। সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রিকসকে জোট নিরপেক্ষ আন্দোলনের উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি সম্মেলনে অংশ নিয়েছেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী লি কিয়াংকে পাঠিয়েছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সরাসরি সম্মেলনে অংশ নিয়েছেন।
ব্রিকসের যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয়। কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলার’ও সমালোচনা করা হয়। পাশাপাশি ইরান ও ইথিওপিয়াকে বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির পক্ষে মত দেওয়া হয়। বাণিজ্য অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে নতুন উন্নয়ন ব্যাংকের অধীনে ‘মাল্টিলেটারাল গ্যারান্টি ইনিশিয়েটিভ’ চালুর ঘোষণাও আসে সম্মেলন থেকে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাদা ঘোষণায় অবৈধ তথ্য সংগ্রহ ও অনিয়ন্ত্রিত ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা চেয়ে ন্যায্য অর্থ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
এবারের সম্মেলনকে সামনে রেখে ব্রাজিল ‘ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফ্যাসিলিটি’ নামক একটি প্রকল্প নিয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, চীন ও সংযুক্ত আরব আমিরাত ওই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে নিজেদের উদ্যোগ তুলে ধরতে ব্রাজিলের এই আয়োজনকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৬ ঘণ্টা আগে