
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে আর্থিক ও জ্বালানির বাজারে খানিকটা সুবাতাস বয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তেলের দাম অনেক কমেছে, বন্ডের দাম বেড়েছে এবং শেয়ার বাজারে বড় ধরনের উত্থান হয়েছে। এই ঘটনা একটি ‘রিলিফ র্যালি’ বা স্বস্তির ঊর্ধ্বগতি সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল ও গ্যাস সরবরাহ শুরু হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে জানান, তিনি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন। তিনি যোগ করেন, একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি প্রক্রিয়াধীন।
ইরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তারাও হামলা থামাবে এবং ইরানি সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।
ফেব্রুয়ারির শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান আক্রমণ করার পর থেকে বিশ্ববাজার অস্থির হয়ে উঠেছিল। সেই ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবহনের প্রধান জলপথ।
আজ বুধবার মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪ ডলারে নেমেছে, এসঅ্যান্ডপি-৫০০ ফিউচার ২ শতাংশের বেশি বেড়েছে এবং ডলারের মান ব্যাপকভাবে কমেছে, যা অস্থির সময়ে বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল।
হ্যারিস ফিন্যান্সিয়াল গ্রুপের ম্যানেজিং পার্টনার জেমি কক্স বলেন, ‘বাজার আগে থেকেই আভাস পাচ্ছিল যে ট্রাম্প ইরানের বিষয়ে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন। আজ তিনি সেই সুযোগ পেয়েছেন এবং সেটি কাজে লাগিয়েছেন।’
এশিয়ার শেয়ার বাজারগুলোতেও ব্যাপক লাভের ইঙ্গিত পাওয়া গেছে, যা যুদ্ধ এবং জ্বালানির চড়া দামের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্যদিকে, ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি ফিউচার প্রায় ১৫ টিক্স বেড়েছে।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধের ফলে ইতিহাসে এক মাসে তেলের দাম সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড তৈরি হয়েছিল, যা মার্চ মাসে ছিল ৫০ শতাংশ। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি ১০-দফা প্রস্তাব পেয়েছে, যেটিকে তিনি আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও জানান যে, পক্ষগুলো দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পথে অনেক দূর এগিয়েছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান ও বাজার বিশ্লেষক আইজির বিশ্লেষক টনি সাইকামোর এক নোটে লিখেছেন, ‘এটি একটি ভালো শুরু এবং আরও স্থায়ীভাবে পথ খুলে দেওয়ার সুযোগ তৈরি করতে পারে—তবে এখনো অনেক যদি-তবের বিষয় সমাধান করা বাকি রয়েছে।’

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে