
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ। এতে দেড় মাসের বেশি সময় পর সূচক ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে।
গত শনিবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসবে বলে ফেসবুকে বার্তা দেন সমালোচিত ও পুঁজিবাজারে কারসাজিকারক হিসেবে চিহ্নিত আবুল খায়ের হিরু। হিরু ও তাঁর পরিবারকে বিভিন্ন সময় শত শত কোটি টাকা জরিমানা করা হয়েছে। ফেসবুক পোস্টে হিরু লেখেন, ‘গোল্ডেন বুল ইজ কামিং টু দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ভেরি সুন।’
আবুল খায়ের হিরুর এই বার্তায় উচ্ছ্বসিত হন একশ্রেণির বিনিয়োগকারী। ওই পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য বিনিয়োগকারী। একজন লিখেছেন, ‘ওয়েলকাম গোল্ডেন বুল, বেস্ট অব লাক মাই ডিয়ার হিরো স্যার।’ আরেকজন লিখেছেন, ‘অপেক্ষায় অপেক্ষায় কেটে গেল আরেকটা বছর। তুমি যেহেতু বলেছ, আশা করি ভালো কিছু হবে।’ আরেক ফেসবুকার লিখেছেন, ‘জীবন-যৌবন সবই দিলাম! এটার অপেক্ষায় আছি।’
গতকাল লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫ পয়েন্টে। সূচকের এই অবস্থান গত ২৭ নভেম্বরের পর সর্বোচ্চ; ওই দিন সূচক ছিল ৫ হাজার ২৮ পয়েন্টে। এরপর আর ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করতে পারেনি। লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে