পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাজীব সামদানি ও সাধারণ পরিচালক নাদিয়া খলিল চৌধুরীর মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের কথা থাকলেও ডিএসইর নতুন সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়া আর কার্যকর হচ্ছে না।
ডিএসই জানিয়েছে, রাজীব সামদানি তাঁর মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে নাদিয়া খলিল চৌধুরী তাঁর হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন করেন। গত বছরের ১০ ডিসেম্বর ডিএসই ওই দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে একটি প্রাথমিক সংবাদ প্রকাশ করেছিল। সেই সময়ে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এই বিশাল অঙ্কের শেয়ার হস্তান্তরের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে