সোনালী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালকগণ, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও এবং কোম্পানি সেক্রেটারি অংশগ্রহণ করেন।
সভায় পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে