
‘ঈদ ডাবল খুশি অফার-সিজন ৩ ’-এর মেগা বিজয়ীদের কাছে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর করেছে যমুনা ইলেকট্রনিকস। এ অফারের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের ১৭ জন সৌভাগ্যবান বিজয়ী বিদেশ ভ্রমণের কুপন পেয়েছেন।
এই ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো যমুনা প্লাজা বা শো-রুম থেকে যমুনা ইলেকট্রনিকস পণ্য কেনাকাটা করলেই ক্রেতারা একটি তাৎক্ষণিক উপহার পান। সেই সঙ্গে, অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে ১৭ জন বিজয়ী নির্বাচিত হন, যাদের জন্য রয়েছে আকর্ষণীয় বিদেশ ভ্রমণ প্যাকেজ।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের সেলস ডিরেক্টর মো. ড. সাখাওয়াত হোসেন, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ, অপারেশন ম্যানেজার ইব্রাহিম হোসেনসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কুপন পেয়ে বিজয়ী ক্রেতারা এই সুযোগের জন্য যমুনা ইলেকট্রনিকসকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টির কথা তুলে ধরেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে