বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির ছাতক, মেঘনা ও মোংলা প্ল্যান্টে দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও প্লাস্টিক পণ্য ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানো।
কোম্পানির প্রতিটি প্ল্যান্টের কর্মীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্যাপন করা শুরু হয়। এরপর করা হয় বৃক্ষ রোপণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল কোম্পানির ছাতক প্ল্যান্টে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও বিদ্যালয়ের আশপাশের মাঠ থেকে পরিত্যক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ কার্যক্রম।
কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের ব্যানারে এই উদ্যোগ নেওয়া হয়। সংগৃহীত প্লাস্টিক জিওসাইকেল পদ্ধতির মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর বাইরে কোম্পানির কর্মীদের বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৩৫ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে