সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দিয়েছেন নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। গত ৫ এপ্রিল তিনি এই পদে যোগ দিয়েছেন। এই পদে যোগদানের আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন তিনি।
ছাদেক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন এবং ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রি (ডিএআইবিবি) অর্জন করেন। তিনি ১৯৯১ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামী ব্যাংকে যোগ দেন। কর্মজীবনে প্রাইম ব্যাংকেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৩৭ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে