বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করলে কোনো গ্রাহক হতে পারেন লাখপতি। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণের টাকা অ্যাড মানিতেও থাকছে বিভিন্ন পরিমাণ ক্যাশ-বোনাস।
১ এপ্রিল থেকে শুরু হওয়া নগদ লিমিটেডের ওই ক্যাম্পেইন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সাতটি ক্যাটাগরিতে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড করলে প্রতি ক্যাটাগরির লেনদেনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করা যাবে। একজন গ্রাহক তিন কর্মদিবসের মধ্যে ক্যাশ-বোনাস পেয়ে যাবেন।
সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করতে পারেন। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে স্বল্পতম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিনজন মনোনীত গ্রাহক পেতে পারেন তিনটি মেগা উপহার। যার প্রথম উপহার ১ লাখ টাকা, দ্বিতীয় উপহার ৭৫ হাজার টাকা ও তৃতীয় উপহার ৫০ হাজার টাকা।
এ ছাড়া সাতটি ক্যাটাগরির মধ্যে মাস্টারকার্ড গ্রাহকেরা নগদ অ্যাপের মাধ্যমে ৩ হাজার ২৫ টাকা অ্যাড মানি করলে পাবেন ২৫ টাকা ক্যাশ-বোনাস, ৫ হাজার ৩৫ টাকা অ্যাড মানি করলে ৩৫ টাকা ক্যাশ-বোনাস, ১০ হাজার ৭৫ টাকা অ্যাড মানি করলে ৭৫ টাকা ক্যাশ-বোনাস, ১৫ হাজার ১১৫ টাকা অ্যাড মানিতে ১১৫ টাকা ক্যাশ-বোনাস, ২০ হাজার ১৫৫ টাকা অ্যাড মানিতে ১৫৫ টাকা ক্যাশ-বোনাস, ৩০ হাজার ২৪৫ টাকা অ্যাড মানিতে ২৪৫ টাকা ক্যাশ-বোনাস, ৪০ হাজার ৩৫০ টাকা অ্যাড মানিতে ৩৫০ টাকা ক্যাশ-বোনাস উপভোগ করতে পারবেন নগদ গ্রাহকেরা।
নগদের মেগা ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য একজন গ্রাহকের নগদ অ্যাকাউন্ট ফুল প্রোফাইলে থাকতে হবে এবং লাখপতি মেগা অফার জেতার জন্য ওপরে উল্লেখ করা যেকোনো পরিমাণ টাকা অ্যাড মানি করে স্বল্পতম সময়ে সর্বোচ্চ টাকা অ্যাড মানি করতে হবে।
দারুণ এই ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা এমন দারুণ একটি অফার দিতে পেরে আনন্দিত।’
মেগা ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত জানতে নগদের ভেরিফায়েড ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট নজর রাখতে পারেন গ্রাহকেরা।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে