বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ডাচ এন্টারপ্রেনোরিয়াল ব্যাংক-এফএমও-এর সঙ্গে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি টার্ম লোন ফাইন্যান্সিং চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে এফএমও প্রাইম ব্যাংককে কৃষি, নারী, যুব ও গ্রিন ফাইন্যান্সিং প্রকল্পে ঋণ দিতে আর্থিক সহায়তা করবে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক, কনভেনশনাল এবং ইসলামিক ব্যাংকিং উভয় মাধ্যমে করপোরেট, এমএসএমই এবং রিটেইল কাস্টমারদের আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং পরিষেবা দিয়ে আসছে। এই অংশীদারত্ব বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি গড়তে প্রাইম ব্যাংকের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং এফএমও–এর কো-চিফ ইনভেস্টমেন্ট অফিসার মি. হুইব-জান ডি রুইজটার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই পার্টনারশিপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে প্রাইম ব্যাংক এবং এফএমও-এর যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে