আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরের প্রধান কার্যালয়ে নারী দিবস উদ্যাপন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রধান কার্যালয়ের নারী সহকর্মীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসাইন আখতার চৌধুরী, ব্রাঞ্চেস অপারেশনস ডিভিশনের প্রধান ও এসইভিপি নিজাম আহমেদ, আইটি ডিভিশনের প্রধান ও এসইভিপি কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা নারী ব্যাংকারগণ।
নারী ব্যাংকারদের মধ্যে কয়েকজন নারী দিবস নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় প্রধান কার্যালয়ের নারী সহকর্মীদের নিয়ে নারী কেক কেটে দিবসটি উদ্যাপন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে