
রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ নিয়ে এসেছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। ‘নো চার্জেস অন ডেট চেঞ্জেস’ ক্যাম্পেইনটি চলবে ২০ রমজান পর্যন্ত।
অফারটি এয়ার অ্যাস্ট্রা’র সেলস অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ট্রাভেল এজেন্টসহ সব টিকিটিং চ্যানেলের জন্য প্রযোজ্য। ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত কেনা টিকিট এই অফারের জন্য অন্তর্ভুক্ত।
বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা রমজান মাসে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার ৩টি, চট্টগ্রামে ৪টি ও সৈয়দপুরে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।
এয়ার অ্যাস্ট্রা এক বিবৃতিতে জানায়, ‘পবিত্র এই রমজান মাসে যাত্রী কেন্দ্রিক সমাধান দেওয়া এবং অনন্য ভ্রমণের চাহিদা পূরণের লক্ষ্যে এই বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের জন্য আরামদায়ক এবং চাপমুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে বিমান ভ্রমণকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করার জন্য চেষ্টা করে এয়ারলাইনটি।’

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে