পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চালু করা ‘ঈদ সালামি অফার সিজন-২’ এর সময় বাড়িয়েছে মিনিস্টার গ্রুপ। এই অফার চলাকালীন মিনিস্টারের যেকোনো পণ্য ক্রয় করে গ্রাহক পেতে পারে সর্বোচ্চ নগদ ১১ লাখ টাকা জেতার সুযোগসহ পণ্যের ওপর নিশ্চিত উপহার। এই অফার চলবে এবারের ঈদুল আজহা পর্যন্ত। অনলাইনের পাশাপাশি শো-রুমগুলোতেও চলছে এই অফার।
এদিকে মিনিস্টার এসির ওপর চলছে ‘এক্সচেঞ্জ’ অফার। যেখানে গ্রাহক পুরানো এসি পাল্টে মিনিস্টারের নতুন এসি ক্রয় করতে পারবেন। সঙ্গে থাকছে ৩০% মূল্যছাড়। আরও থাকছে ০% ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে মিনিস্টার এসি কেনার সুযোগ। মিনিস্টারের এসিতে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি, জাপানি ব্র্যান্ড প্যানাসনিকের ১২ বছরের কম্প্রেসর গ্যারান্টি। এ ছাড়া অনলাইনের পাশাপাশি সাড়া দেশেই মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে মিনিস্টারের হিউম্যান কেয়ার ও টয়লেট্রিজ পণ্য।
‘ঈদ সালামি অফার সিজন-টু’ সময় বাড়ানোর বিষয়ে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, ঈদ উপলক্ষে সবার মাঝে নতুন পণ্য ক্রয় করার আগ্রহ বাড়ে। সেই বিষয়টি লক্ষ্য করে মিনিস্টারের চালু করা ‘ঈদ সালামি অফার সিজন-২’ আসন্ন ঈদুল আজহা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। যাতে গ্রাহক আনন্দের সঙ্গে মিনিস্টারের পণ্য ক্রয় করতে পারে এবং জিতে নিতে পারে সর্বোচ্চ নগদ ১১ লাখ টাকা। এ ছাড়াও মিনিস্টারের বিশেষ কিছু পণ্যের ওপরেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট ও সকল পণ্যের ওপর নিশ্চিত উপহার।
যানজটের ভোগান্তি এড়াতে অনলাইন কেনাকাটার ব্যবস্থা করেছে মিনিস্টার গ্রুপ। সহজ কিস্তিসহ ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই অর্ডার করে পাওয়া যাচ্ছে মিনিস্টারের পণ্য। আর সময় নষ্ট না করে এখনই ভিজিট করুন https://ministerbd.net এই ঠিকানায় কিংবা কল করুন এই নম্বরে ০৯৬০৬৭০০৭০০।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে