
জারা জামান টেকনোলজি লিমিটেডকে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। জারা জামান টেকনোলজি লিমিটেড হলো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং জিআরজি ব্র্যান্ডের এটিএম ও অ্যান্ড্রয়েড পিওএস টার্মিনালের বৃহত্তম সরবরাহকারী প্রতিষ্ঠান।
এই চুক্তির আওতায় জারা জামান টেকনোলজির কর্মীরা ব্র্যাক ব্যাংকের ঝামেলাহীন ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যেখানে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস, এফডি সেবাসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আকর্ষণীয় ও উপভোগ্য সব সুবিধা।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম ও জারা জামান টেকনোলজির চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান।
এ সময় জারা জামানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অনুপ কুমার অধিকারী, হেড অব সার্ভিস ম্যানেজমেন্ট সোহেল আহমেদ ও টিমের অন্য কর্মকর্তারা।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একে এম শাহাদুল ইসলাম, হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল সেলস ইউনিট-৬ এ কে এম ফজলুল হক ও টিমের অন্য সদস্যরা।
চুক্তিটি করপোরেট প্রতিষ্ঠানকে উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাদের ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে