মানিকগঞ্জে চালু হলো রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’। আজ সোমবার বিকেল ৩টায় জেলা সদরের খালপাড় ল’কলেজ মার্কেটে এই স্টোর উদ্বোধনে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
উদ্বোধনকালে পরীমনি বলেন, এই শোরুম মান সম্মত অথেনটিক প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করবে। হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা অথেনটিক সব কসমেটিকস ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান রতন, হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
হারল্যান সংশ্লিষ্টরা জানান, উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন স্টোরে চলছে উইন্টার কার্নিভ্যাল অফারে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। হারল্যানের প্রতিটি স্টোরে রয়েছে একদম ফ্রিতে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিকস প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।
প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড লাইনআপে রেখেছে—প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান–নিউইয়র্ক স্টোরে।
হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ–ও–স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ‘ব্লেইজ ও স্কিন’–এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি; রয়েছে ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেইসওয়াশ; সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য।
শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৯ ঘণ্টা আগে