
২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। আগামী ১৫ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় ব্যাংকটিকে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০ শতাংশ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. শওকত আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীকে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
এ কর্মসূচির অধীনে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারীদের জন্য পুরস্কার ঘোষণার কথাও জানিয়েছেন ব্যাংকের এমডি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। এতে ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠপর্যায়ের জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধানেরা অংশ নেন।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ ব্যাংকিং সূচকগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে