
সেন্ট মার্টিন দ্বীপবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্ট মার্টিন এ খাদ্যসামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্ট মার্টিন এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। সেন্ট মার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসীর মাঝে দুই দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় আজ (২ আগস্ট) শুক্রবারে দ্বীপবাসীর মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী।
তিনি আরও বলেন, ত্রাণবিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, (এনডি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্ট মার্টিন লে. কমান্ডার মো. মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে