এশিয়ার দ্রুতবর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিজ’ থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজন হচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট’। এই পরিপ্রেক্ষিতেই দেশের আটটি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি, সেই সঙ্গে আরও কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেকহোল্ডারকে নিয়ে গত ২৭ জুন ঢাকায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ ফাউন্ডারস’ মিট।
এতে শপআপ, চালডাল, এমই সোলশেয়ার লিমিটেড, আমার ল্যাব, আই ফার্মার, ট্রাক লাগবে, আমি প্রবাসী এবং পাঠাও অংশ নিয়েছিল। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাংকরলেস বাংলাদেশের ফাউন্ডিং পার্টনার অ্যান্ড সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের অন্যতম পার্টনার মুস্তাফিজুর খান। আরও উপস্থিত ছিলেন ইকোসিস্টেম বিল্ডারদের মধ্য থেকে লাইট ক্যাসল পার্টনার্সের সিইও বিজন ইসলাম এবং বিল্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাদ কাওসার।
অনুষ্ঠানে আয়োজকদের দিক থেকে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, সামিটটির ইভেন্ট পার্টনার উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড থেকে ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম, কমিউনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনাসহ প্রতিষ্ঠানগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
আগামী ২৭ ও ২৮ জুলাই তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সামিট ইভেন্টটির প্ল্যান এবং ডিজাইনের দিকগুলো নিয়ে আগত অতিথিদের সেখানে বিস্তারিত ধারণা দেন উইন্ডমিল প্রতিনিধিরা। দেশের বাইরে থেকে বিজনেস ও স্টার্টআপ জগতের কোন গুরুত্বপূর্ণ ভিসিগণ এবং ইনভেস্টর অর্গানাইজেশনগুলো এই ইভেন্টে অংশ নিতে আসছেন, সেই বিষয়েও জানানো হয়। ইভেন্টের আগে-পরে এবং সকল আয়োজন চলাকালে পুরো সামিটের বিষয়ে আগ্রহী এবং সংশ্লিষ্ট নাগরিকসহ সব মহলকে যথাযথভাবে অবগত করতে মিডিয়ায় কেমন কার্যক্রম চালানো হচ্ছে এবং হবে সেটিও সবিস্তারে তুলে ধরা হয় মাইন্ডশেয়ারের পক্ষ থেকে। উপস্থিত সবার মাঝে এই অংশে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর অডিও ভিজুয়াল ট্রেইলারটিও লঞ্চ করা হয়। কী কী বিষয়ে কতটি সেশন নিয়ে সাজানো হচ্ছে এবারের দুই দিনব্যাপী সামিট, কোন অংশ কে উপস্থাপন অথবা সঞ্চালন করবেন আর সেখানে আমন্ত্রিত অতিথি ও বক্তারাই বা কারা এই বিষয়গুলো নিয়েও এখনকার সর্বশেষ চিত্রটি সবাইকে অবগত করা হয়।
অনুষ্ঠানের শেষ ধাপে উপস্থিত স্টার্টআপ ফাউন্ডাররা সামিটের কার্যপরিকল্পনা এবং প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে তাঁদের মতামত আর পরামর্শও জানান। সব মিলিয়ে স্টার্টআপ খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আয়োজক পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা ও অভিমত বিনিময়ের এই গুরুত্বপূর্ণ পর্বটি আসন্ন সামিটকে সম্পূর্ণ ও সফল করতে অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা রাখছেন সংশ্লিষ্ট সকলেই।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে