
ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ইন ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’ নবায়ন করার লক্ষ্যে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ম্যাগাজিনটির কনটেন্ট, সৃজনশীল দিকনির্দেশনা, বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রকাশনাপ্রক্রিয়া পরিচালনার দায়িত্ব নেবে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইনস ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে এই সমঝোতা স্মারক চুক্তিটি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান, মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, নতুন কাঠামোর অধীনে ‘ব্লু স্কাই’ ম্যাগাজিনে আরও সুসংগঠিত, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব কনটেন্ট উপস্থাপন করা হবে। এর মূল উদ্দেশ্য—ভ্রমণ, সংস্কৃতি, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আধুনিক উপস্থাপনায় সাজানো কনটেন্ট যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।
রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে ম্যাগাজিনটি যাত্রীদের আরও আকর্ষণীয় ও কার্যকর উপযোগী তথ্য দিয়ে ফ্লাইটে থাকাকালীন সময়টাকে আনন্দঘন করবে।
নবায়ন করা প্রকাশনাটি বিজ্ঞাপনদাতাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা আধুনিক, বৈচিত্র্যময় ও ক্রমবর্ধমান পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করে যে, এই সহযোগিতা ইন ফ্লাইট কমিউনিকেশনের মানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং বিমানভ্রমণ, বিজ্ঞাপন বাজার ও সামগ্রিক অ্যাভিয়েশন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে