
বাংলাদেশের বাজারে টিভিএস মেট্রো প্লাস-১১০ ব্র্যান্ডের মোটরসাইকেলের রিফ্রেশ ভার্সন এনেছে টিভিএস মোটর কোম্পানি। গতকাল রোববার (৮ জানুয়ারি) মোটরসাইকেলটির লঞ্চিং ইভেন্টের উদ্বোধন ঘোষণা করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড সামীর মান্ডাওগাড়ে, ডিজিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টিভিএস মেট্রো প্লাস-১১০-এর নতুন এই সংস্করণ দেশের টিভিএস অটোর ৩৩৫টি সেলস আউটলেটে পাওয়া যাবে। এ ছাড়া সারা দেশের ৩২৮টি সার্ভিস টাচ পয়েন্টে এই মোটরসাইকেল সংক্রান্ত সার্ভিস দেওয়া হবে।
এ ছাড়া মোটরসাইকেলের নতুন এই সংস্করণে যোগ করা হয়েছে সিনক্রোনাইজড ব্রেকিং টেকনোলজি, এলইডি হেডল্যাম্প, ইউএসবি চার্জিং পোর্ট, স্টাইলিশ ডুয়াল-টোন কালারের মাসকিউলার ফুয়েল ট্যাংক, প্রিমিয়াম থ্রিডি লোগো। এ ছাড়া মোটরসাইকেলটিতে রয়েছে অল গিয়ার ইলেকট্রিক স্টার্ট, অ্যালুমিনিয়াম গ্র্যাব রেইল, ক্রোম মাফলার গার্ড এবং স্পোর্টিং ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য।
টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন, ‘গ্রাহকদের মানসম্পন্ন মোটরসাইকেলের অভিজ্ঞতা দিতেই মেট্রো প্লাস-১১০-এ বেশ কিছু নতুন ও আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। আমার বিশ্বাস গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে বাংলাদেশে আমাদের বিশাল সার্ভিস নেটওয়ার্ক এবং নতুন এই মোটরসাইকেল একটি নতুন মানদণ্ড তৈরি করবে।’ টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসাইন বলেন, ‘১৫ বছরের দীর্ঘ পথচলায় আমরা গ্রাহকদের অনেক জনপ্রিয় পণ্য দিতে সক্ষম হয়েছি।
টিভিএস মেট্রো প্লাস এই কোম্পানির পোর্টফলিওতে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল, যার বৈশিষ্ট্যগুলো বাংলাদেশে টিভিএস মোটরের সুনাম বাড়িয়েছে। নতুন সংস্করণের এই মোটরসাইকেলটি আমাদের ৩৩৫টি সেলস আউটলেটে পাওয়া যাবে। এ ছাড়া আমাদের রয়েছে ৩২৮টি সার্ভিস টাচ পয়েন্টে, যা দেশের সবচেয়ে বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক। নতুন এই মোটরসাইকেল-সংক্রান্ত সব সেবা এই সার্ভিস টাচ পয়েন্টগুলোতে পাওয়া যাবে।’

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে