
গ্রেট ওয়াল হাই-টেক নতুন ব্যাটারি সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু করেছে। সিরামিক শিল্পের সাফল্যের পর এখন শক্তি সংরক্ষণ বা এনার্জি স্টোরেজ খাতে আধুনিক প্রযুক্তির ব্যাটারি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। গাজীপুরে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাটারি ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলাররা ছিলেন।
গ্রেট ওয়াল হাই-টেক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে ইভি, মিশুক, আইপিএস, পিসি এবং সিভিসহ বিভিন্ন ক্যাটাগরির উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্রস্তুত করা হয়েছে, যা দেশের জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করবে। একদল দক্ষ চীনা প্রকৌশলী এবং বাংলাদেশি প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টিমের সরাসরি তত্ত্বাবধানে এই ব্যাটারিগুলো উৎপাদিত হচ্ছে।
অনুষ্ঠানে আগত ডিলাররা ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া এবং দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বিত কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। ফ্যাক্টরি ভিজিট ও পণ্য পরিচিতি সেশনের মাধ্যমে ডিলারদের এই পণ্যের গুণগত মান সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও ছিলেন গ্রেট ওয়াল হাই-টেক-এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল মাহমুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. সানোয়ার হোসেনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে