মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ। রাজশাহী পুলিশ লাইনসে অনুষ্ঠিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ১৫০ জনের অধিক তদন্ত কর্মকর্তা।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস) মধুসূদন রায়, বিকাশের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।
অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাঁদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।
গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ তার সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে থাকে। পাশাপাশি বিকাশ তার এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এএমএল ৩৬০ অ্যাপ ব্যবহার করে থাকে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার পর এবার রাজশাহীতে আয়োজিত হলো কর্মশালাটি।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে