নিজের বা পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাবা-মায়ের আখিরাতের জন্য দান করতে ইসলামি ব্যাংকিং সেবা ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা নিরবচ্ছিন্নভাবে দান করতে পারেন, যাতে সমাজে তাদের অবদান চলমান থাকে।
সর্বোচ্চ মুনাফার হার সহ ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট সেবা এটা নিশ্চিত করবে যে, গ্রাহকের দান অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে সমাজে অবদান রেখে চলেছে। গ্রাহকেরা এই অ্যাকাউন্টে কিস্তি সুবিধা বা এককালীন দান করতে পারবেন।
সম্প্রতি ঢাকা আহ্সানিয়া মিশনের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাইম ব্যাংক। নতুন এই সেবা চালু উপলক্ষে প্রাইম ব্যাংক-আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে। সাদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্টে জমা হওয়া তহবিল থেকে অর্জিত মুনাফা এসব দাতব্য সংস্থা দান করা হবে। প্রাইম ব্যাংক অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে এই তহবিল পরিচালনা করবে।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, ‘সদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্ট সেবার মাধ্যমে গ্রাহকদের দাতব্য কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নিজের উদারতা অব্যাহত রাখার একটি অর্থবহ উপায়।’
ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে বাংলাদেশে একটি ন্যায়সংগত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রাইম ব্যাংক এই নতুন ইসলামিক সেবা চালু করেছে। যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট খোলার জন্য উৎসাহিত করছে প্রাইম ব্যাংক।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে