
রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিমপ্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সহজ হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিময় ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিমপ্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। নতুন নির্দেশনায় প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে রপ্তানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি বা বৈধ চুক্তি থাকতে হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি অগ্রিমপ্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিমপ্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতার শর্ত প্রত্যাহার করায় রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। এতে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও অর্ডার বাস্তবায়ন আরও সহজ হবে। একই সঙ্গে ব্যাংকের তদারকি বজায় থাকায় নিয়মনীতি মেনে চলাও নিশ্চিত হবে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে