
দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক ভার্চুয়ালি ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২১’ অনুষ্ঠান সম্পন্ন করেছে। ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। সম্মেলন সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান।
অনুষ্ঠানে ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ। রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন এর উপমহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক তন্ময় সাহা এবং উপপরিচালক এস. এম. খালেদ আবদুল্লাহ।
সম্মেলনের সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জি. ডব্লিউ এম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুহাম্মদ মাহমুদ আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা, সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান, সব আঞ্চলিক অফিসের প্রধান, সব শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন ও ক্রেডিট ইনচার্জ, সব উপশাখার ইনচার্জসহ মোট ৪৭০ জন অংশগ্রহণকারী।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে