আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আরও ৪টি উপশাখা উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আজ বুধবার (২২ জুন) ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৪টি উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখাগুলো হলো—বরিশালে ‘পোর্ট রোড উপশাখা’, ঢাকায় ‘পাটুয়াটুলী উপশাখা’, ‘বীর প্রতীক শহীদ জাকির হোসেন রোড উপশাখা’ এবং ‘নাজিরা বাজার উপশাখা’। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে উপশাখাগুলোর কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), এম. এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল আউয়াল। এ ছাড়াও উপশাখা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শরীফ আনোয়ার হোসাইন, সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু: মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ অসীম কুমার সাহা ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ,৪টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখা প্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১৮ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
২৫ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে