
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষায়িত এই দুই সরকারি আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা প্রজ্ঞাপনে রাকাবের নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল হক। চলতি বছরের মার্চে জাহিদুল হককে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এবার তাঁকে রাকাবের দায়িত্ব দেওয়া হলো। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
একই প্রজ্ঞাপনে মো. আব্দুল মান্নানকে বদলি করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদে দায়িত্বরত ছিলেন। গত মাসে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়ায় পদটি শূন্য হয়ে যায়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে