এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
আজ সোমবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। আজ পর্যন্ত এই দামেই প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে। আগামীকাল থেকে নতুন দামে বিক্রি হবে সোনা।
নতুন দর অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে ২ হাজার ৯১৬ টাকা।
সোনার দামের পাশাপাশি এ দফায় রুপার দামও বেড়েছে। আজকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ছিল ৫ হাজার ৯৪৯ টাকা। তবে আগামীকাল থেকে ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ২৯১ টাকা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ২৪০ টাকা। এ ছাড়া আগামীকাল থেকে ২১ ক্যারেট রুপার দাম বেড়ে প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম প্রতি ভরি বেড়ে ৫ হাজার ১৩২ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি বেড়ে ৩ হাজার ৮৪৯ টাকা হবে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে