চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। শ্রম বাজার নিয়ে গবেষণা এবং অর্থনীতির গবেষণায় নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাঁরা।
আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। নোবেলজয়ী তিন অর্থনীতিবিদ হলেন—যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব বার্কেলির অর্থনীতির অধ্যাপক ডেভিড কার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অর্থনীতি বিভাগের অধ্যাপক জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতি বিভাগের অধ্যাপক গুইডো ইমবেনস।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে এ বছর ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার জেতার অনুভূতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন গুইডো ইমবেনস। তিনি বলেছেন, খবরটি শুনে আমি রোমাঞ্চিত। বিশেষভাবে ডেভিড কার্ড ও জোশুয়া ডি অ্যাংগ্রিস্টের সঙ্গে পুরস্কার ভাগ করতে পেরে আরও বেশি রোমাঞ্চিত। তাঁরা দুজনই আমার ভালো বন্ধু।
এর আগে গত বছর আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের অধ্যাপক পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন অর্থনীতির নোবেল পেয়েছিলেন।
উল্লেখ্য, ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৭ ঘণ্টা আগে