
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মার্চ মাসে দেশের জ্বালানি খাত সংকটে পড়ে। এরপর দীর্ঘমেয়াদি সংকট এড়াতে দ্রুত আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় এপ্রিল মাসে দেশে এসেছে সর্বোচ্চ জ্বালানি তেল, ৬ লাখ ৫ হাজার ২২৭ টন।
২০টি জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে এই তেল। সর্বশেষ গত ৩০ এপ্রিল সকালেও বন্দর জেটি ও বহির্নোঙরে মোট আটটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছিল। আমদানি করা তেলের মধ্যে ৪ লাখ ৬৩ হাজার টন এরই মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গ্রহণ করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও শিপিং এজেন্ট সংশ্লিষ্টরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এপ্রিলের মতো মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ ১৭ জাহাজে ৬ লাখ টনের মতো জ্বালানি তেল দেশে আসবে বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা। পরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানোয় মজুতও বেড়ে গেছে। এই কারণে চলতি মাসে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আপাতত স্বস্তিতে বিপিসি। এমনটিই বলছেন বিপিসির মহাব্যবস্থাপক (অপারেশন ও বাণিজ্য) মোহাম্মদ জাহিদ হোসাইন।
বিপিসি ও শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, বর্তমানে স্টোরেজ ও জাহাজ মিলিয়ে প্রায় ৩ লাখ টন ডিজেল মজুত আছে বিপিসির হাতে। দুশ্চিন্তা কেটে গেছে অকটেন-পেট্রল নিয়েও। এতে পুরো মে মাসের জ্বালানি সরবরাহ নিয়ে পুরোপুরি স্বস্তি ফিরেছে বিপিসিতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ লাখ টন অপরিশোধিত তেল মে মাসের প্রথম সপ্তাহে (৬ মের মধ্যে) এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে আসবে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিও।
এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (অপারেশন অনুবিভাগ) মো. মনির হোসেন চৌধুরী বলেন, ‘এপ্রিল মাসে সর্বোচ্চ জ্বালানি তেল আমদানি করা হয়েছে। এপ্রিল মাসে ৪ লাখ ৬৩ হাজার টন জ্বালানি আমরা গ্রহণ করেছি। মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানির পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় সামনের জুন মাসকেও আমরা সাজিয়েছি।’
একই বিষয়ে বিপিসির অপারেশন ও বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, দেশে পর্যান্ত জ্বালানির মজুত রয়েছে। মে মাসেও প্রয়োজনীয় জ্বালানি আমদানির পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে