
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা প্রতিযোগিতামূলক মূল্য দেবে, দ্রুত দেবে এবং মানসম্মত পণ্য দেবে, তাদের থেকেই আমরা পণ্য আনব (আমদানি করব)। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গেও কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি ঢুকবে না।’
গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চলমান কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন, বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে না। এ ব্যাপারে কূটনৈতিক দেনদরবার করা হয়েছে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটা কূটনীতিকেরা দেখবেন।’ ভারতে চাল ও পেঁয়াজ উৎপাদন হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘যখন অতিরিক্ত থাকবে তখন এগুলো তারা কোথায় বিক্রি করবে?’
নিত্যপণ্যের দাম নিয়ে উপদেষ্টা বলেন, ‘নিত্যপণ্যের দাম একেবারে যে স্থিতিশীল না, সে বিষয়ে আমি সম্মত নই। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজ আমরা চাল ও মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছি। দুটিই খাদ্যপণ্য। আগেও এ ধরনের পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়েছে, সেটা কীভাবে, কতটুকু আনা যায়, সে বিষয়ে আলাপ করেছি। ইতিমধ্যে আমদানি হচ্ছে।’

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
১১ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৬ ঘণ্টা আগে