দেশের সব কর অঞ্চল মিলিয়ে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন নিরীক্ষা বা অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। ওই রিটার্নগুলো র্যান্ডম সিলেকশন পদ্ধতির মাধ্যমে অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
তিনি আরও জানান, অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে এনবিআর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফলাইনে দাখিল করা সব কাগজে জমা দেওয়া রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডেটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। তবে নিরীক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে ২০২৩-২৪ কর বছরের প্রত্যেক সার্কেলের দাখিল করা রিটার্নের ৫ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে এলোমেলোভাবে নির্বাচনের (র্যান্ডম সিলেকশন) মাধ্যমে নিরীক্ষার জন্য নির্বাচন করেছে।
এনবিআর সূত্রে জানা যায়, একই করদাতার আয়কর রিটার্ন যেন বারবার নিরীক্ষার জন্য নির্বাচিত না হয়, সেজন্য পূর্ববর্তী দুই বছরে যেসব করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল, তাদের ২০২৩-২৪ কর বছরের রিটার্ন এলোমেলো নির্বাচনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে দেশের সব কর অঞ্চল থেকে মোট ১৫ হাজার ৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।
এনবিআরও জানায়, যত দ্রুত সম্ভব কাগজে দাখিল করা রিটার্নের সম্পূর্ণ তথ্য ডেটাবেজে অন্তর্ভুক্ত করে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা নির্বাচন মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হবে।
এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হলে আয়কর রিটার্ন নিরীক্ষা প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করা যাবে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ও সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৬ ঘণ্টা আগে