ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার বিষয়ে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে এই বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর এই বন্ড ছাড়ার বিষয়টি প্রথম জানায় ডাচ্-বাংলা ব্যাংক।
তথ্যমতে, প্রতিটি বন্ডের দাম ১ কোটি টাকা। মোট ১ হাজার ২০০টি বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক। এই বন্ড আন-সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল। সাব-অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো, এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে।
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৪ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ও সাড়ে ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৪১ পয়সা, ২০২২ সালে যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৩৪ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে