আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে সব কটির দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, রুপি, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।
আজ বৃহস্পতিবার, চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে পুরোদমে। এদিন মার্কিন ডলারের মূল্য কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ মূল্য ১২১ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ১২১ টাকা ৩৫ পয়সা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২১ টাকা ৬২ পয়সায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬১ টাকা ১ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬২ দশমিক ৮৫ টাকা। মুদ্রা বাজারে আজ ইউরো বিক্রির ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৪১ টাকা ৪৮ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৪২ টাকা ১৩ পয়সা। ভারতীয় রুপি ক্রয়মূল্য ধরা হয়েছে ১ টাকা ৩৮ পয়সা এবং বিক্রয়মূল্য ১ টাকা ৩৯ পয়সা। অস্ট্রেলিয়ান ডলারের দুই মূল্য যথাক্রমে ৭৮ দশমিক ৮৯ টাকা ও ৭৯ দশমিক ২৯ টাকা।
এদিকে, আজ দেশের বাজারে চাইনিজ ইউয়ান কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬ দশমিক ৮৯ টাকা, বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৬ দশমিক ৯৭ টাকা। তবে, জাপানি ইয়েনের ক্ষেত্রে বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮২ টাকা এবং বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮৩ পয়সা।

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক পর্যায়ের বিনিময় হার নির্ধারণ করে ডিলার ব্যাংকগুলো, চাহিদা ও জোগানের ভিত্তিতে। তবে বাজারে ভারসাম্য রাখতে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ডিলার ব্যাংকগুলোর কাছ থেকে প্রচলিত আন্তঃব্যাংক হারে ডলার কেনাবেচা করে থাকে।
সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে হারে মুদ্রা বিনিময় করে, তার তথ্যও প্রকাশ করা হয়েছে। মার্কিন ডলারের ক্ষেত্রে ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিনিময় হারের পাশাপাশি, অন্য মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়েছে নিউইয়র্ক ও ঢাকার সমাপনী হারের ভিত্তিতে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে